যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঝড় ব্যারি

মেক্সিকো উপসাগরে অবস্থান করা ঝড় ব্যারি শাক্তি সঞ্চয় করে হারিকেনের রূপ নিয়ে ঘন্টায় ১০৪ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে লুইজিয়ানা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউ অরলিয়েন্স শহরে ঝড়ো হওয়া ও ভারি বর্ষণ হতে পারে। সেখানে এরই মধ্যে বজ্রঝড় ও আকস্মিক বন্যা শুরু হয়ে গেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে দিয়ে বলেছে, ঝড়ের সঙ্গে আকস্মিক বন্যা বড় ধরণের ঝুঁকি হয়ে উঠতে পারে।

সংস্থাটি বলেছে, ‘ধীর গতিতে ব্যারির এগিয়ে আসার কারণে উপাসাগরীয় উপকূলে মিসিসিপি ভ্যালিজুড়ে এবং টেনিসি ভ্যালির উত্তরে দীর্ঘ সময় ধরে বৃষ্টি ও বন্যার আশঙ্কা রয়েছে। আকস্মিক বন্যা এবং নদীর পানি বেড়ে যাওয়ায় সৃষ্ট বন্যার কারণে কিছু এলাকায় জীবন ঝুঁকিপূণ হয়ে উঠতে পারে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার ফলে ঝড়ের কারণে জরুরি অবস্থার সৃষ্টি হলে কেন্দ্র থেকে বিপুল সহায়তা পাবে লুইজিয়ানা।

Comments (0)
Add Comment