মেক্সিকোর সঙ্গে আবার যুক্তরাষ্ট্রের বৈঠক

মেক্সিকোর সঙ্গে আবার যুক্তরাষ্ট্রের বৈঠক।

অভিবাসী ইস্যুতে মেক্সিকোর সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে গতকাল রোববার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ডের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর। দুই নেতার আলোচনায় অভিবাসী ইস্যু ছাড়াও প্রাধান্য পাবে দ্বিপক্ষীয় বাণিজ্যের মতো বিষয়গুলো। গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। খবর রয়টার্সের।

এদিকে অভিবাসনপ্রত্যাশীদের ঢল কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে দেওয়া অঙ্গীকার পূরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার এল সালভেদরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এর আগে যুক্তরাষ্ট্রে অভিবাসী ঢল নিয়ন্ত্রণে মেক্সিকোকে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেয় ট্রাম্প প্রসাশন। দেশটিকে জানিয়ে দেওয়া হয়, এই সময়ের মধ্যে ব্যবস্থা নিতে না পারলে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্যে তাদের ওপর শাস্তিমূলক শুল্ক্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমান্তে কড়াকড়ি আরোপ না করলে সব ধরনের মেক্সিকান পণ্য আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক্ক আরোপ করা হবে। শুল্ক্ক আরোপের এ হার প্রতি মাসে বাড়তে থাকবে।

Comments (0)
Add Comment