মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করল চীন

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করল চীন।

ইরান নিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে চীন। পাশাপাশি ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসার জন্যও দেশটির প্রতি আহ্বান জানিয়েছে তারা।

সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক ব্রিফিংয়ে এ সব কথা বলেন।
হুয়া চুনইং বলেন, পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তবায়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চাওয়া ছিল এবং এর মাধ্যমেই চলমান উত্তেজনা কমানো সম্ভব।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন,বেইজিং সব সময় ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি না করার কথা বলেছে।
পরমাণু সমঝোতার বিষয়ে চীন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment