যুক্তরাষ্ট্র থেকে আমদানি কমেছে চীনের কৃষি পণ্যের।
শুল্কারোপের কারণে জুলাইতে যুক্তরাষ্ট্র থেকে চীনের কৃষি পণ্য আমদানি কমেছে।
জুলাইতে চীন ১ হাজার কোটি ডলারের কৃষি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে, যা গেলো বছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশ কম। পাশাপাশি যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের রফতানি কমেছে সাড়ে ৬ শতাংশ। গেলো সপ্তাহে চীনা ৩০ হাজার কোটি ডলারের পণ্য আমদানিতে আবারো শুল্কারোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।
এরপরও গেলো মাসে চীনা রফতানি বেড়েছে। পাশাপাশি কমেছে আমদানিও। এদিকে, যুক্তরাষ্ট্রের আমদানি কমলেও বেড়েছে রফতানি। এদিকে, ডলারের বিপরীতে চীনা ইউয়ানের মূল্যমান কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।