যুক্তরাষ্ট্র মন্দায় পড়বে।
২০২১ সালের মধ্যে মন্দার মধ্যে পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের ৭৪ শতাংশ ব্যবসায়ী ও অর্থনীতিবিদ।
অর্থনীতিবিদরা বলছেন, অর্থনৈতিক নীতিতে উপর্যুপরি পরিবর্তন এনেই মন্দা ডেকে আনছেন ট্রাম্প।
এক জরিপে দেখা গেছে, প্রতিবারই বেড়েছে মন্দার পূর্বাভাস দেয়া অর্থনীতিবিদদের সংখ্যা। এ বিষয়ে ট্রাম্প জানান, তার গ্রাহকদের কাছে যথেষ্ট অর্থ আছে, কর কাটছাঁট করা হয়েছে। তাই মন্দার কোন কারণ নেই বলেই মনে করেন তিনি।
তবে আলোচনার সমঝোতার পরও চীনা পণ্যে ট্রাম্পের একের পর এক শুল্কারোপের সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য ভালো ফলাফল বয়ে আনবে না বলেই মনে করেন অর্থনীতিবিদরা। এরইমধ্যে কমেছে দেশটির ভোক্তা খরচ। বেড়েছে অবকাঠামো ও শিল্পখাতের কার্যক্রম।