‘ভারতসহ প্রতিবেশী দেশকেও তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত’
আফগানিস্তানে সন্ত্রাস নির্মূলে ভারত, ইরান, রাশিয়া ও তুরস্কের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে বুধবার তালেবানদের নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কখা বলেন। খবর দ্যা হিন্দুর।
ট্রাম্প বলেন, আফগানিস্তান থেকে আমরা সন্ত্রাসীদের শতভাগ খেলাফত ধ্বংস করে দিয়েছি। সেখানে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া সামরিক জোটের অন্য দেশগুলোর ভূমিকা খুবই নগণ্য।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সন্ত্রাস নির্মূলের জন্য আমরা এখানে আরও ১৯ বছর যুদ্ধ করতে পারব না। এ জন্য প্রতিবেশী দেশগুলোর উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেয়া।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সাত হাজার মাইল দূর থেকে এসে এখানে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে পারে- তা হলে আফগানিস্তানের পাশের দেশ ভারত ও পাকিস্তান কেন আসে না।