বাংলাদেশ বিমানের তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল

বাংলাদেশ বিমানের তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি গুরুত্বপূর্ণ মহাব্যবস্থাপক পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়।

বিমানের জেলা বিক্রয় ও বিপণন পরিদফতরের মহাব্যবস্থাপক মো. শওকত হোসেনকে (পি নম্বর-৩৩৭৪৮) কেন্দ্রীয় বিক্রয় ও বিপণন বিভাগের বিপণন ও বিক্রয় পরিদফতরের মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়েছে। তিনি একই সঙ্গে বিপণন ও বিক্রয় বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকবেন।

বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক পদ থেকে মাহবুব জাহান খানকে অব্যাহতি দেয়া হয়েছে।

প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের অধীন মোটর ট্রান্সপোর্ট পরিদফতর থেকে উপ-মহাব্যবস্থাপক শামসুল করিমকে (পি নম্বর-৩৬৩৪২) জেলা বিক্রয় ও বিপণন পরিদফতরে বদলি করা হয়েছে।

পরিদফতর নিরাপত্তা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোখলেছুর রহমান মৃধাকে (পি নম্বর-৩৩৭৩৯) প্রকিউরমেন্ট আইন বিভাগের উপ-বিভাগ যানবাহনে বদলি করা হয়েছে।

আদেশে অবিলম্বে বিষয়টি কার্যকর করার কথা বলা হয়েছে।

Comments (0)
Add Comment