ক্যাটরিনা কাইফকে ‘মজদুর’ ভাবেন হৃতিক

ক্যাটরিনা কাইফকে ‘মজদুর’ ভাবেন হৃতিক।

বলিউড অভিনেতা হৃতিক রোশান। জিন্দেগি না মিলেগি দোবারা, ব্যাং ব্যাং সিনেমায় ক্যাটরিনার সঙ্গে অভিনয় করেছেন।

কৃষ সিনেমাখ্যাত এই অভিনেতা জানিয়েছেন, তার চোখে ক্যাটরিনা একজন মজদুর। তবে এ অভিনেত্রীকে ছোট করে নয় বরং কাজের ব্যাপারে ক্যাটরিনা কতটা আন্তরিক ও পরিশ্রমী সেটি বোঝাতেই এমনটা বলেছেন তিনি।

সিঙ্গাপুরে হিন্দুস্তান টাইমস মিন্ট এশিয়া লিডারশিপ সামিতে হাজির হয়েছিলেন হৃতিক। এ অভিনেতা বলেন, ‘আমি এটি ক্যাটরিনাকে সবসময়ই বলে থাকি, বিষয়টি সে অপমান হিসেবে নেয় কিন্তু আমি মনে করি এটি তার জন্য প্রশংসা। আমার চোখে ক্যাটরিনা একজন মজদুর। সে একজন শ্রমিক, কর্মী। আমার দেখা সেরা শ্রমিক ও কর্মী সে।’

এ অভিনেতা আরো বলেন, ‘আপনাদের বলছি, ভেতর ভেতর ক্যাটরিনা একজন মজদুর। কিন্তু তার মধ্যে সুন্দর, আকর্ষণীয় এই সকল বিষয় রয়েছে। এগুলো শুধু ডেকোরেশন, কিন্তু এর গভীরে সে একজন শ্রমিক। সে খুব প্রতিভাবান এবং তার জন্য এটি খুবই সহজ। এজন্য আমি যখন তার সঙ্গে কাজ করি আমার কাজও সহজ হয়ে যায়।’

হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা ওয়ার। এতে আরো অভিনয় করছেন— টাইগার শ্রফ, বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ। এটির মাধ্যমে প্রায় এক যুগ পর যশরাজ ফিল্মসের সিনেমায় দেখা যাবে হৃতিক রোশানকে। এর আগে এ প্রযোজনা প্রতিষ্ঠানটির ধুম-টু সিনেমায় অভিনয় করেন তিনি। আগামী ২ অক্টোবর ওয়ার সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Comments (0)
Add Comment