৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি!

৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি!

একটি ছবি মুক্তি পাওয়ার পর ৩০ হাজারেরও বেশি বিয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউডি তারকা হৃতিক রোশন।

সম্প্রতি কপিল শর্মার শো-তে নিজেই এ কথা জানিয়েছেন হৃতিক। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে। এ ছবিতে হৃতিকের বিপরীতে নায়িকা ছিলেন আমিশা পটেল। তখন ঝড় তুলেছিল ওই ছবি।

ছবিটির নাম ‘কহো না প্যায়ার হ্যা’। এটি ছিল হৃতিক-আমিশা— দু’জনেরই প্রথম ছবি। সিনেমাটি হিট হতেই স্টার হয়ে যান হৃতিক।

২০০০ সালে সুজানকে বিয়ে করেন হৃতিক। তার বিয়ের পরও হাজার হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি।

Comments (0)
Add Comment