মা হওয়ার পর বিয়ে করতে যাচ্ছেন অ্যামি জ্যাকশন

মা হওয়ার পর বিয়ে করতে যাচ্ছেন অ্যামি জ্যাকশন।

প্রায় চার বছর ধরে ব্রিটিশ ব্যবসায়ী জর্জ পানাইয়োতুরের সঙ্গে প্রেম করছেন হলিউড ও বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকশন। ২০১৯-এর প্রথমে দীর্ঘদিনের বন্ধু জর্জের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন অ্যামি। চলতি বছরেই বিয়ে করার কথা ছিলো তাদের।

কিন্তু বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ‘সিং ইস ব্লিং’ খ্যাত এই অভিনেত্রী। ফলে মা হওয়ার পরই জর্জের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অ্যামি জ্যাকসন।

মা হওয়ার পর অ্যামি জানান, ২০২০ সালে বিয়ে করবেন তারা। বন্ধু জর্জের সঙ্গে ইতালিতে বসবে তাদের বিয়ের আসর। ইতালির সমুদ্র সৈতকে জমকালো আয়োজনে বিয়ে হবে তাদের।

২০১২ সাল থেকে বলিউডে কাজ করছেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি জ্যাকশন। তার প্রথম হিন্দি ভাষার ছবি ছিল ‘এক দিওয়ানা থা’। বলিউডে তার অভিনীত শেষ ছবি ‘২.০’। এই ছবিতে অ্যামি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেন।

Comments (0)
Add Comment