‘ভক্তদের সঙ্গে সম্পর্কটা প্রেমিকার মতো’

‘ভক্তদের সঙ্গে সম্পর্কটা প্রেমিকার মতো’

গ্রীষ্মের দলবদলেই প্যারিস সেইন্ট জার্মেই থেকে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন নেইমার। শেষপর্যন্ত দুই ক্লাবের মধ্যে দাম নিয়ে সমঝোতা না হওয়ায় ন্যু ক্যাম্পে ফেরা হয়নি ব্রাজিলিয়ান এ তারকার। তাই পিএসজির হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে তাকে। তবে সমর্থকদের এমন আচরণকে প্রেমিকার আচরণের সঙ্গে  তুলনা করেছেন নেইমার।

লিগ ওয়ানে খেলতে নেমে বোর্দের বিপক্ষে পিএসজিকে জেতাতে ভূমিকা রেখেছেন নেইমার। তবে দলকে জেতালেও এখনো ভক্তদের মন জয় করতে পারেননি তিনি। নিজ থেকেই পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ায় তাকে এখনো আপন করে নিতে পারছে না পিএসজি ভক্তরা। তবে অভিমান ভুলে ভক্তরা আবারো তাকে আপন করে নিবে বলে মনে করেন নেইমার।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে, ‘আমি এখানে প্যারিস সেইন্ট জার্মেইকে সাহায্য করতে এসেছি। ক্লাবের একজন অ্যাথলেট হিসেবে কাজ করতে এসেছি। পিএসজিকে জেতাতে এবং সতীর্থদের সঙ্গে একসঙ্গে উদযাপন করতে মাঠে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি এটা একটি সম্পর্কের মতো। রাগ করে আপনি প্রেমিকার সঙ্গে তর্ক বন্ধ রাখতে পারেন তার মানে এই নয় আর কথা বলবেন না। শেষে অনেক ভালোবাসা ও আবেগ নিয়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। পিএসজি ভক্তদের সঙ্গে সম্পর্কটা এখন তেমনি।’

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জামেইয়ে যোগ দিয়েছিলেন নেইমার। ক্লাবটির হয়ে এখনো পর্যন্ত ৪১ ম্যাচে ৩৭ গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা।

Comments (0)
Add Comment