অস্বীকার করল রিয়াল মাদ্রিদ

অস্বীকার করল রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগির বিপক্ষে ৩৯ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪৫ মিনিটের সময় গোলরক্ষক থিবাউট কোর্তোয়া মাঠ ছাড়েন। তার পরিবর্তে মাঠে নামেন আলফোন্সি আরেওলা। তখন গুঞ্জন ছড়িয়েছিল যে উদ্বেগ আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছেন বেলজিয়ান গোলরক্ষক।

কিন্তু আজ শুক্রবার বিষয়টি অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। এ বিষয়ে তারা একটি আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘আমাদের খেলোয়াড় থিবাউট কোর্তোয়াকে নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রিয়াল মাদ্রিদ বিষয়টি পরিস্কার করতে চায়। আমাদের খেলোয়াড়ের ডাক্তারি পরীক্ষায় কোনো প্রকাশ উদ্বেগজনিত সমস্যা ধরা পড়েনি। তাই সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা। তার যে সমস্যা হয়েছিল সেটি হল পাকিস্থলী ও অন্ত্রের প্রহাদ, পানিশূন্যতা ও ইলেকট্রোলাইট ইম্ব্যালেন্স। যে কারণে তার পক্ষে ক্লাব ব্রুগির বিপক্ষের মঙ্গলবারের ম্যাচটি শেষ করা সম্ভব হয়নি। চিকিৎসা দেওয়ার পর সে পুরোপুরি সেরে উঠেছে।’

Comments (0)
Add Comment