বিমানের সিবিএ নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিমান শ্রমিক লীগ

বিমানের সিবিএ নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিমান শ্রমিক লীগ

১৬ অক্টোবর ২০১৯ইং বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সের সিবিএ(কালেকটিভ বার্গেনিং এজেন্ট)  নির্বাচনে সিবিএ সভাপতি মশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মন্তাছার রহমানের নেতৃত্বাধীন বিমান শ্রমিক লীগ ছাতা প্রতিক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেছে। ২৩ শতাধিক ভোটের ভিতর শ্রমিক লীগ ছাতা প্রতিক ১৬২২ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয় ।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় সকাল ১০টা থেকে শান্তিপূর্ণভাবে সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ১৯টি ইউনিটে একযোগে চলে ভোটগ্রহণ ।মোট ১৯টি ইউনিয়নের মধ্যে শুধু ঢাকাতেই ১০টি বাকিগুলো ঢাকার বাইরে।

ইউনিয়নগুলো নির্বাচনের দিনে ভোটারদের বিভিন্ন ভোট প্রয়োগে সহযোগিতা করেছেন। প্রচার ও জনসংযোগের কাজ শেষ হয়েছে আগেই। এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

বর্তমান সিবিএ সভাপতি মশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মন্তাছার রহমানের নেতৃত্বাধীন বিমান শ্রমিক লীগ, (রেজি. ২০২৫), সাজ্জাদ ইজাজের নেতৃত্বাধীন বিমান এমপ্লয়ীজ ইউনিয়ন (১৯১৭) ও শাহজাহানের নেতৃত্বাধীন বিমান শ্রমিক ইউনিয়ন (১৩০৮) প্যানেল আলাদা আলাদা অংশ নিচ্ছে। এ তিনটি ইউনিয়নের মধ্যে যেটা জিতবে সেটাই পরবর্তী দুই বছরের জন্য পুরো প্যানেলের সিবিএ গঠন করবে।

সিবিএ নির্বাচনে বিমান শ্রমিক লীগ বিপুল ভোটে জয়ী হওয়ায় আনন্দিত ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিমান ক্যায়জুয়াল শ্রমিক ও নেতৃবৃন্দ। নির্বাচনে জয় লাভ করায় সিবিএ সভাপতি মশিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে ক্যায়জুয়াল শ্রমিক নেতা সোহেল বলেন, বিমান শ্রমিক লীগ নির্বাচিত হওয়ায় আমরা সীমাহীন আনন্দিত, বিমান শ্রমিক লীগ সবসময়ে আমাদের পাসে থেকে আমাদের ন্যায্য দাবীর পক্ষে কাজ করেছে।

Comments (0)
Add Comment