মোহাম্মদ সাইফউদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড

মোহাম্মদ সাইফউদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড।

জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাকড হয়েছে।

শুক্রবার বিকেলে সাইফউদ্দিনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইডি ফিরে পাওয়ার আগ পর্যন্ত মেসেজ আদান-প্রদানে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সাইফউদ্দিনকে রেখেই আসন্ন ভারত সফরেয টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেন নির্বাচকরা। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে দল থেকে বাদ পড়েন এ তারকা পেসার।

প্রসঙ্গত, ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৩০ অক্টোবর ভারত সফরে যাবে টাইগাররা। ৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Comments (0)
Add Comment