নেইমারকে বাদ দিয়েই আর্জেন্টিনার বিপক্ষে ঘোষণা ব্রাজিলের

নেইমারকে বাদ দিয়েই আর্জেন্টিনার বিপক্ষে ঘোষণা ব্রাজিলের।

আগামী মাসে আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। তাই এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। তবে নেইমার জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়রকে দলে রাখেননি কোচ তিতে। এদের নেইমারকে মূলত ইনজুরির কারণে দলে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন যারা-

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ড্যানিয়েল ফুজাতো (রোমা) এডারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ), মারকুইনহোস (প্যারিস সেইন্ট জার্মেই), থিয়াগো সিলভা (প্যারিস সেইন্ট জার্মেই)।

মিডফিল্ডার: আর্থুর মেলো (বার্সেলোনা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), লুকাস পাকুইতা (এসি মিলান), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), কৌতিনহো (বায়ার্ন মিউনিখ)।

ফরোয়ার্ড: ডেভিড নেরেস (আয়াক্স), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) এবং উইলিয়ান (চেলসি)।

Comments (0)
Add Comment