জিপির সাথে কম্পিউটার সোর্সের চুক্তি স্বাক্ষর

অত্যাধুনিক যোগাযোগ সুবিধা গ্রহণের জন্য কম্পিউটার সোর্স লিমিটেড জিপিহাউজে গ্রামীণফোন লিঃ এর সাথে বিজনেস সলিউশন চুক্তি করেছে। কম্পিউটার সোর্স লিঃ এর পরিচালক ফিনান্স এন্ড এডমিন মোঃ শামসুল হুদা এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে গ্রামীণফোন।

এসময় আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডিজিএম ও হেড অফ কি কর্পোরেট অ্যাকাউন্টস মাসুদ পারভেজ, ডিজিএম ও হেড অফ হাই ভ্যালু স্ট্র্যাটেজিক অকাউন্টস, কি অ্যাকাউন্ট ম্যানেজার জাকারিয়া মাহমুদ, কম্পিউটার সোর্স লিঃ এর বিজনেস ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন পারভেজ হায়দার এবং বিজনেস ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ওমর ফারুক ফাহিম প্রমুখ।

Comments (0)
Add Comment