উইজডেনের এক দশকের সেরা একাদশে সাকিব আল হাসান

উইজডেনের এক দশকের সেরা একাদশে সাকিব আল হাসান।

গেল দশ বছরের পারফরম্যান্স বিবেচনা করে দশকের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের সাময়িকী উইজডেন। এই একাদশে একমাত্র অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। যদিও তিনি বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে আছেন। কিন্তু তার গেল দশ বছরের পারফরম্যান্স ঈর্ষনীয়। সে কারণেই কোহলি, ধোনি, ওয়ার্নার, ডি ভিলিয়ার্সদের সঙ্গে দশকের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন প্রকাশিত সেরা একাদশে ভারতের রয়েছে তিনজন, অস্ট্রেলিয়ার দুইজন, দক্ষিণ আফ্রিকার দুইজন এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের একজন করে। একাদশে ব্যাটসম্যান রয়েছে ছয় জন। পেসার রয়েছে চারজন। আর একজন রয়েছে অলরাউন্ডার। তিনি সাকিব আল হাসান।

উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশ :

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও ডেল স্টেইন।

Comments (0)
Add Comment