শনিবার (১৯ মার্চ) প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর এক টুইট বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন এবং নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।
শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম টুইটে লেখেন, ‘প্লেন দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি।’
শনিবার (১৯ মার্চ) স্থানীয় সময়
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই থেকে রোস্তভ-অন-ডনে উড়ে যাওয়া প্লেনটিতে ৫৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে চারজন শিশু, ৩৩ জন নারী এবং ১৮ জন পুরুষ ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।