রোববার (২০ মার্চ) কাতালোনিয়ার তারাগোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
খবরে বলা হয়, তারাগোনা এলাকার কাছের মহাসড়কে একটি যাত্রীবাহী বাস একটি গাড়িকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তা জানানো হয়নি ওই খবরে।