আইএসের বিবৃতিতে বলা হয়, ‘বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রস্থলে একটি বিমানবন্দর এবং একটি রেলস্টেশনে বিস্ফোরক বেল্ট এবং ডিভাইস ব্যবহার করে হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের যোদ্ধারা। দেশটি ইসলামিক স্টেট বিরোধী আন্তর্জাতিক যৌথবাহিনীতে অংশ নিচ্ছে। কয়েকজন তাদের বিস্ফোরক বেল্ট বিস্ফোরণের আগে ইসলামিক স্টেটের যোদ্ধারা জাভেনতেম বিমানবন্দরের ভেতর থেকে গুলিবর্ষণ শুরু করে। একজন শহিদ মালবিক মেট্রো স্টেশনে তার বিস্ফোরক বেল্ট বিস্ফোরণ ঘটায়। হামলায় মোট নিহত ও আহতের সংখ্যা ২৩০ জনেরও বেশি।’
এর আগে স্থানীয় সময় সকালে ব্রাসেলসে জাভেনতেম বিমানবন্দর ও মায়েলভিক মেট্রো রেল স্টেশনে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে দুইশ জনেরও বেশি।