মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়াম্যানের কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, কাউন্সিলের মাধ্যমে দলের রাজনীতি ঠিক করা হবে। মানুষের আকাঙ্খার সঙ্গে সংহতি রেখে কর্মসূচি প্রণয়ন করা হবে।
কাদের আরো বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করার জন্য জাতীয় কাউন্সিল সফল করতে হবে। দুই দলের বিপক্ষে দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। মানুষের এই প্রত্যাশা আমাদের পুরণ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দেওয়ান আলী, বাহাউদ্দিন বাবুল, আরিফুর রহমান খান, নুরুল ইসলাম নুরু, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল খান, কেন্দ্রীয় সদস্য হাফিজ উদ্দিন মাষ্টার প্রমুখ।