জাভেনতেম বিমানবন্দরে হামলার আগে ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যাওয়া এক ব্যক্তিকে লকরোবি বলে ধারণা করা হচ্ছে। তাকে আন্দারলেচৎ এলাকা থেকে আটক করা হয়।
হামলাকারী অন্য দুজন দুই ভাই- খালিদ ও ব্রাহিম এল-বকরোবি বলে জানিয়েছে বেলজিয়ান গণমাধ্যম।
প্রসঙ্গত, মঙ্গলবার বিমানবন্দর ও মেট্রো স্টেশনে সিরিজ বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হন। আহত হয়েছেন প্রায় আড়াইশ’। এ ঘটনায় তিন দিনের শোক পালন করছে বেলজিয়াম।
ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট- আইএস।