নাটকটির নাম ‘সত্য নাকি টিকটিকি’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও। সম্প্রতি একটি অনলাইন পত্রিকা অফিস ও ঢাকার কয়েকটি স্থানে শুটিং হয়েছে এ নাটকটির।
পরিচালক জয়ন্ত রোজারিও জানিয়েছেন, ইস্টার সানডে উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। প্রচারিত হবে ২৭ মার্চ রাত ৯টা ৪০ মিনিটে, এনটিভিতে।
‘সত্য নাকি টিকটিকি’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, আঁখি আফরোজ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরোজ, হিরা চৌধুরী, রিগেন সোহাগ রতন প্রমুখ।