কিন্তু এই পারিবারিক পুনর্মিলনীতে সহসাই নিদারুণ আঘাত হয়ে আসে একটি সংবাদ। পারিবারিক উকিল জানান, আকতারুজ্জামান তার সম্পত্তির একটি বড় অংশ উইল করে লিখে দিয়ে গেছেন এক নারীকে। যাকে এই পরিবারের কেউ চেনে না। বীর মুক্তিযোদ্ধ আকতারুজ্জামানের জীবনভর অর্জিত মর্যাদা তখন প্রশ্নের মুখে পড়ে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক যোগ-বিয়োগ।
সরওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এর বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন- আফরান নিশো, আনিকা কবির শখ, মিতা চৌধুরী, সুষমা সরকার প্রমুখ। সম্প্রতি নাকটির দৃশ্য ধারনের কাজ সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত এই নাটকটি ২৬ মার্চ রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।