ফুটবলের কিংবদন্তি, ব্রাজিলিয়ান মহাতারকা রোনালদিনহো প্রতারণা করে গ্রেপ্তার হয়েছেন।
ভুয়া কাগজপত্র নিয়ে দেশে ঢোকার সময় বুধবার রাতে রোনালদিনহোকে গ্রেপ্তার করেছে প্যারাগুয়ের পুলিশ। প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন ন্যাশন গ্রুপ সংবাদমাধ্যমের সাংবাদিক অ্যাঞ্জেলিকা হিমেনেজ।
প্যারাগুয়ের ভার্সাস পত্রিকা খবর প্রকাশ করে জানিয়েছে, রোনালদিনহো ও তার ভাই রবার্তো প্যারাগুয়ের পাসপোর্ট নিয়ে দেশটিতে ঢুকেছেন। রোনালদিনহোর জাল পাসপোর্টে তার নাম, জন্মস্থান ও জন্মতারিখ এসব কিছু সঠিক পেয়েছে পুলিশ। তবে নাগরিকত্বের জায়গায় ব্রাজিল নয় বরং প্যারাগুয়ে লেখা।
২০১৮ সালে কলম্বিয়ার লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোর জন্য জরিমানা গুণতে হয় রোনালদিনহোকে। ২৩ লাখ ডলার জরিমানা করার পাশাপশি রোনালদিনহোর পাসপোর্টও জব্দ করা হয়। সে বছর নভেম্বরে নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়ে ফেলার পর জরিমানা দিয়ে সেটি ছাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল রোনালদিনহোর। কিন্তু তখন দেখা যায়, জরিমানা দেওয়ার জন্য পর্যাপ্ত অর্থ রোনালদিনহোর কাছে নেই। একসময় পৃথিবী কাঁপানো রোনালদিনহোর অ্যাকাউন্টে তখন ছিল মাত্র ৬ ডলার ৫৯ সেন্ট।
ফলে পাসপোর্ট আর উদ্ধার করতে পারেননি রোনালদিনহো। ব্রাজিল ছাড়ার কোনো সুযোগও ছিল না তার। সম্প্রতি একটি দাতব্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার নিমন্ত্রণ পান সাবেক এ বার্সেলোনার সুপারস্টার। সেখানে যোগ দেওয়ার জন্য জাল কাগজপত্র করিয়েছেন রোনালদিনহো। আর এ জাল পাসপোর্ট দিয়ে দেশ পাড়ি দেওয়ার সময় ধরা পড়েন সাবেক এ ফুটবল গ্রেট।
এরপর প্যারাগুয়ের পুলিশ রোনালদিনহো যেখানে ছিলেন সেখানে তল্লাশি চালান। সাবেক এ বার্সা তারকার প্রেসিডেনশিয়াল স্যুটে তল্লাশি চালিয়ে রোনালদিনহো ও তার ভাইয়ের তৈরি জাল কাগজপত্র ও অন্যান্য ভুয়া কাগজ উদ্ধার করে।
সময়ের খেয়ায় বিশ্বসেরা থেকে যাযাবর রোনালদিনহো। এখন নতুন কি শাস্তি মাথা পেতে নিতে হয় তাই দেখার..।