‘বাংলাদেশকে বদলে দিয়েছে মাশরাফি’

দীর্ঘ সময়ের সতীর্থ এবং একসময়ে মাশরাফির অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার। তার মতে, মাশরাফি দলের হয়ে সেরাটাই দিয়েছেন।

বাংলাদেশ দলটাকেই বদলে দিয়েছেন মাশরাফি। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার তার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বলেন, দেশের হয়ে খেলাটাই তো বড় সম্মানের ব্যাপার।

অধিনায়কত্ব তো অবশ্যই বড় সম্মান। অনেক দিন থেকে দলকে নেতৃত্ব দেয়া সহজ কাজ নয়। কষ্ট বলব না। সবাই তো চায় দলকে নেতৃত্ব দিতে। কিন্তু সঠিকভাবে ধরে রাখাই তো কষ্টের।

হাবিবুল বাশার বলেন, মাশরাফি দলের হয়ে সেরাটা দিয়েছে। দলটাকে বদলে দিয়েছে। আমাদের জেতার হার দেখেন, অনেক বেশি। যখন একটা দলে অনেক তারকা থাকে, তখন সেই দলকে নেতৃত্ব দেয়া সহজ নয়।

তারকা থাকলে খেলাটা সহজ হয়ে যায় কিন্তু তারকাদের নিয়ে একসঙ্গে খেলাটা কিন্তু কঠিন। মাশরাফি এই কাজটা খুব ভালোমতো করে এসেছিল এতদিন।

মাশরাফির অধিনায়কত্বটা অবশ্যই মিস করব। অধিনায়ক মাশরাফি আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক।

Comments (0)
Add Comment