লুফতানসার নিট মুনাফায় উল্লম্ফনজ্বালানির দাম কম থাকায় গত বছর আকাশ সেবা সংস্থা লুফতানসার মুনাফায় বড় আকারের প্রবৃদ্ধি দেখা দিয়েছে। ২০১৫ সালে জার্মান সংস্থাটির নিট মুনাফা বেড়েছে ১৮৩ দশমিক ১ কোটি ডলার। কোম্পানিটির যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। যাত্রী পরিবহন ও বহরের আকারের দিক থেকে সহযোগিতা সংস্থাগুলোসহ ইউরোপের বৃহত্তম এয়ারলাইন্স লুফতানসার। গত বছর কোম্পানিটির নিট মুনাফা ছিল ১৯০ কোটি ডলার। অথচ এক বছর আগেও প্রতিষ্ঠানটি মাত্র ৬ দশমিক ৯ কোটি ডলার মুনাফা অর্জন করেছিল। গত বছরের মার্চে লুফতানসার অঙ্গ প্রতিষ্ঠান জার্মান উইংসের একটি যাত্রাবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ফলে প্রতিষ্ঠানটি বেশ সংকটে পড়ে যায়। তবে সব প্রতিকূলতা কাটিয়ে গত বছরেই তার যাত্রী সংখ্যা আবার বাড়তে থাকে।