মেহেদী হাসান বাসায় চুরির কথা স্বীকার করলেন গ্রেপ্তার যুবক

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাসায় চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। তার নাম সোহেল রানা (২৫)। ইতোমধ্যে চুরির ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন রানা।

শনিবার বিকেলে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান বলেন, ‘বুধবার মিরপুরের বিজয় রাকিন সিটিতে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে রানার তথ‌্য মতে তার পল্লবীর বাসা থেকে চুরি করা প্রায় ১৩ ভরি সোনা, ১২ আনা ডায়মন্ড ও ১৬ ভরি ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়। আদালতে হাজির করলে রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।’

প্রসঙ্গ, ২০ ফেব্রুয়ারি মিরাজের মিরপুরের বিজয় রাকিন সিটির বাসায় চুরির ঘটনা ঘটে। পরে মিরাজ অজ্ঞাত আসামি উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

Comments (0)
Add Comment