সোমবার (২৮ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মাদ নওয়াজ শরীফের কাছে পাঠানো এক বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমরা কাপুরুষোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুঃখের সময়ে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে রয়েছি।
প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তাদের পরিবার যেন শোক কাটিয়ে উঠে সে জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান।