এঘটনায় দেশটির সাবেক পরিবহন মন্ত্রী জা লেপিয়ারি সহ ৭ জন নিহত হয়েছেন। নিহত মন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্যও বিমানটিতে ছিল বলে জানা গেছে।
দুই ইঞ্জিন বিশিষ্ট এই ছোট টারবোপ্রোপ বিমানটি মঙ্গলবার সকালে মন্ট্রিয়েল সেন্ট হিউবার্ট বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কিউবেকের উদ্দেশে রওয়ানা দেয়।
পরে ইল দা লা মাদলিন বিমানবন্দরে পৌঁছলে প্রচন্ড ঝড়ো হাওয়া ও তোষারপাতের কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহত সাবেক মন্ত্রী জা লেপিয়ারি সিটিভিসহ কানাডার কয়েকটি গণমাধ্যমে রাজনৈতিক গবেষক হিসেবে কাজ করেন। তিনি ১৯৭৯ থেকে ১৯৯৯৩ এবং ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্বপালন করেন।