বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি বা সন্ত্রাসবাদ নেই। যা আছে তা এদেশের সৃষ্টি, যেগুলো সবসময় নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের কোনো সম্পর্কও নেই বলে মার্কিন প্রতিনিধিদলকে নিশ্চিত করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।