‘লাল মোরগের ঝুঁটি’ তে তিন নায়িকা

নির্মাতা নূরুল আলম আতিক নির্মাণ করছেন চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। আর এতে অভিনয় করছেন এ সময়ের তিন ব্যস্ততম নায়িকা। এরা হলেন জয়া আহসান, জ্যোতিকা জ্যোতি ও দোয়েল। সম্প্রতি ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া আহসান ও জ্যোতিকা জ্যোতি। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তিনি এ ছবিটি নির্মাণ করছেন। মাতিয়া বানু শুকুর প্রযোজনায় এ ছবিটির শুটিং এখন চলছে। এ ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক আতিক নিজেই। গত ৮ মার্চ থেকে কুষ্টিয়ার বাণী সিনেমা হলে শুরু হয়েছে লাল মোরগের ঝুঁটি চলচ্চিত্রের শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৬ সালের ডিসেম্বরের শুরুর দিকে ছবিটি মুক্তির দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের। এর আগে তিনি নির্মাণ করেছিলেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ডুব সাঁতার। লাল মোরগের ঝুঁটিতে আরও অভিনয় করছেন লায়লা হাসান, মামুনুর রশীদ, জয়রাজ। চলচ্চিত্রটির বাকি অংশের শুটিং হবে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গায়।

Comments (0)
Add Comment