ইতালি প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের রোম দূতাবাস

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। যে দেশে প্রতিনিয়ত গুনতে হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অত্যন্ত দুঃখজনক হলেও ইতালিতে করোনাভাইরাসের মৃত্যু মিছিলে যোগ হয়েছে ছয়জন বাংলাদেশি।

বর্তমানে এই সংকটময় পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো বাংলাদেশির মৃত্যুবরণ করলে বাংলাদেশ দূতাবাস রোম তাদের পাশে থাকবে বলে জানান হয়েছে।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের একান্ত প্রচেষ্টায় করোনাভাইরাস এ মৃতের লাশ দাফন করা পর্যন্ত প্রয়োজনবোধে সম্পূর্ণ খরচ দূতাবাস বহন করবে। তবে যদি ওই পরিবার আর্থিক স্বচ্ছলতা না থাকে।

রোম দূতাবাসের আওতাধীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে, মৃত ব্যক্তির পরিবার চাইলে এই সুযোগ সুবিধা পেতে পারে।

এছাড়াও রাষ্ট্রদূত সাংবাদিক, রাজনৈতিকসহ বিভিন্ন স্তরের মাধ্যমে সার্বক্ষণিক বাংলাদেশিদের খোঁজ-খবর রাখছেন।

সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসীদের সহযোগিতার ২৫ লক্ষ টাকা যাচাই-বাছাইয়ের অর্থনৈতিক সমস্যাগ্রস্ত অভিবাসীদের মধ্যে বিতণের ব্যবস্থা নিয়েছেন।

বিশেষ দ্রষ্টব্য : করোনাভাইরাসের সমস্যার কারণে এই মুহূর্তে কোনো মৃতদেহ বাংলাদেশে পাঠানো হচ্ছে না।

Comments (0)
Add Comment