এখন থেকে ঢাকা থেকে সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহীর অভ্যন্তরীণ এই তিনটি রুটে চলবে নভো এয়ারের ফ্লাইট। নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভো এয়ারের বহরে উড়োজাহাজ সংখ্যা ছয়-এ উন্নীত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান এম সানাউল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এহসানুল গনি চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ঢাকা-ইয়াঙ্গুন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থা নভো এয়ার। অনুষ্ঠানটি কভার করতে সেদিন যেসব সাংবাদিক বিমানবন্দরে যান তাদের একাংশ।