বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রচিত ‘নির্বাচিত কলাম’ (প্রথম খণ্ড) গ্রন্থের মোড়ক উম্মোচন ও আলোচনা সভায় তিনি এ বিষয়টি তুলে ধরেন। ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে ড. ওসমান ফারুক বলেন, ‘চলাচলের জন্য আপনারা বিকল্প পথ বের করুন। কারণ, আপনাদের চলাচলের সময় সমগ্র নগরজীবন ব্যতিব্যস্ত ও বিপর্যস্ত হয়ে যায়।’
তিনি বলেন, ‘চলাচলের ক্ষেত্রে আপনারা হেলিকপ্টার ব্যবহার করতে পারেন। এটা অসম্ভব কিছু না। এর ফলে নগরবাসী চলাচলে উপকৃত হবে।’