বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে সিংগাপুর গেলেন ৯৮ যাত্রী

এভিয়েশন রিপোর্টঃ একটি বিশেষ ফ্লাইট ৯৮ যাত্রী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে যে , বিশেষ ফ্লাইটটি দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে গতকাল মঙ্গলবার তিন শতাধিক যুক্তরাষ্ট্রের নাগরিক নিজ দেশের পথে যাত্রা করেছেন

তিন দফায় নয় শতাধিক মার্কিন নাগরিক বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফিরে গেছেন।

মঙ্গলবারই যুক্তরাজ্যের ২৫৪ জন এবং তুরস্কের ১৫৪ জন নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

এর আগে গত সপ্তাহে ১২৩ জন জার্মান নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে রওনা হন।

তার কয়েক দিন আগে ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন। জাপান দূতাবাসের চার্টার করা ফ্লাইটে দেশে ফেরেন দেশটির ৩২৫ জন নাগরিকও।

এছাড়াও সপ্তাহখানেক আগে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজে সে দেশের ২২৫ জন এবং ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের ১৩৯ জন নাগরিক ফিরে যান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

বর্তমানে শুধু চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে।

Comments (0)
Add Comment