করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিশ্বের প্রায় সব দেশে লকডাউন জারি করা হয়েছ। থমকে গিয়েছে গোটা বিশ্ব। যার প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতি। এর প্রভাব যে ভয়ঙ্কর হতে চলেছে তা আগেই জানিয়েছেন অর্থনীতিবিদরা। সেই পথেই এগোচ্ছে পরিস্থিতি।
লকডাউনের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে একাধিক সংস্থায়। বিশেষ করে প্রভাব পড়েছে বিমান সংস্থাগুলিতে। ইতিমধ্যেই একাধিক বিমান সংস্থা কর্মীদের বেতন কাটা এবং বেতন না দেওয়ার কথা ঘোষণা করেছে। একাধিক বেসরকারি সংস্থা কর্মী সংঙ্কোচন করা শুরু করে দিয়েছে।
তবে এই পরিস্থিতির কথা আঁচ করেই বিভিন্ন দেশের সরকার কর্মী ছাঁটাই বা কর্মীদের বেতন না কাটার অনুরোধ জানিয়েছেন। এবং একাধিক পরিস্থিতির কথা মনে করেই বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।