গত ২৪ ঘণ্টায় কেরানীগঞ্জে তিন শিশুসহ আরো ছয়জন করোনা শনাক্ত

করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কেরানীগঞ্জে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬ জন। কেরানীগঞ্জে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫ জন। আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।

মীর মোবারক হোসেন দিগন্ত জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে আরো ছয়জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে আগানগর ইউনিয়নের ইস্পাহানী এলাকায় ৫ বছর বয়সী এক শিশু ও ৪ বছর বয়সী এক শিশু এবং শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া এলাকায় ১১ বছর বয়সী এক শিশু রয়েছে।

এছাড়া জিনজিরা ইউনিয়নের কুশিয়ার বাগ এলাকায় এক নারী (৩১)। শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া এলাকায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি, একই এলাকার ২১ বছর বয়সী এক যুবক নতুন করে করোনায় শনাক্ত হয়েছে। স্বাস্থ্য এ কর্মকর্তা আরো বলেন, কেরানীগঞ্জে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। কেরানীগঞ্জবাসীর অসচেতনতার কারণে বাড়ছে করোনা রোগী। এখনো সচেতন না হলে অল্প কয়েক দিনের পরিমাণ হবে ভয়াবহ।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, কেরানীগঞ্জে খেটে খাওয়া মানুষের বসবাস বেশি। এই মানুষজনদের মাঝে সচেতনতা খুবই কম। দিন যতই যাচ্ছে কেরানীগঞ্জের মানুষ ধৈর্যচ্যুত হচ্ছে তারা বেশি বাহিরে বের হচ্ছে। অনেকে জীবিকার তাগিদে বের হয় অনেকে অহেতুক বের হয়। অনেকেই দেখা যায় করোনা উপসর্গ দেখা দিলে লুকাতে চায় এতে তিনি নিজেও বিপদে পড়ছে পরিবারকেও বিপদে ফেলছে।

প্রায়ই দেখছি এক পরিবারের একজনের করোনায় আক্রান্ত হলে পরিবারের অন্যদেরও হচ্ছে। তাই করোনার কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গেই টেস্ট করুন। করোনা মানেই মৃত্যু নয়। আগামী দিনগুলো আমাদের জন্য আরো বেশি চ্যালেঞ্জের। সবাই ঘরে থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন।

Comments (0)
Add Comment