ঢাকায় ভিস্তারা এয়ারের যাত্রা শুরু কাল

ভারতের নতুন এয়ারলাইনস ভিসতারা ঢাকায় ফ্লাইট শুরু করছে আগামীকাল বৃহস্পতিবার।
এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে এ ফ্লাইট চলবে।
ওইদিন দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিসতারার ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিবক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার দিরাজ দোরাইস্বামী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, মেম্বার (অপস) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, ভিসতারার প্রতিনিধি কাইজাদ পেসি পোস্টওয়াল্লা, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস অ্যান্ড টুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএস তৌহিদ উল আহসান।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ৬০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করবে এবং ৮০ জন যাত্রী নিয়ে সাড়ে ১০টায় আবার দিল্লি ফিরবে।
আপাতত বাবল এয়ার চুক্তির আওতায় সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট চলাচল করবে। আসবে ৯টায়, যাবে ১০টায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.