দিল্লি-ঢাকা-দিল্লি রুটে ভিসতারা’র ফ্লাইট শুরু ৫ নভেম্বর

ভারতের ভিসতারা এয়ারলাইন্স দিল্লি-ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট শুরু করছে ৫ নভেম্বর বৃহস্পতিবার।
এখন ভিসতারা এই রুটে সপ্তাহে দুইদিন বৃহস্পতিবার ও রোববার ফ্লাইট পরিচালনা করবে।

ভিসতারা এয়ারলাইন্স টাটা গ্রুপ ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ মালিকানায় পরিচালিত।

দিল্লি থেকে ভিসতারা’র যাত্রার সময় সকাল সাড়ে ৬টা এবং ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিট।

ঢাকা-দিল্লি-ঢাকা ফিরতি রিটার্ন ফ্লাইটে ইকোনমিক্লাসে ভাড়া সব ট্যাক্সসহ ২৪ হাজার ৯৯ টাকা, প্রিমিয়াম ইকোনমি ২৮ হাজার ৭৬৮ টাকা এবং বিজনেস ক্লাস ৩৮ হাজার টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.