ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর স্টুডেন্ট ভিসায় বেশকিছু পরিবর্তন এনেছে যুক্তরাজ্যের হোম অফিস।
ইউরোপীয় এবং ইউরোপের বাইরের দেশ থেকে আসা শিক্ষার্থীদের একই নিয়মে ভিসার আবেদন করার বিধি ঘোষণা দিয়েছে দেশটি।
গত ১০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের হোম অফিস জানিয়েছে, বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের ক্ষেত্রে আগামী ৫ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন নিয়ম।
নতুন নিয়মে বলা হয়েছে, অন্য ভিসা ক্যাটাগরির বিদেশিরা স্টুডেন্ট ভিসায় আসার সুযোগ পাবেন।
তাছাড়া এক বছর ধরে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মেইনটেন্যান্স ফান্ড দেখাতে হবে না।