রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইট ২০ সেপ্টেম্বর

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ২০ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে নাম নিবন্ধন করতে হবে।
সঙ্গে অবশ্যই পাসপোর্ট ও ইকামার কপি নিবন্ধন লিংকে আপলোড করতে হবে। রিয়াদ থেকে ইকোনমি ক্লাসের আসনের ভাড়া ২১৫০ সৌদি রিয়াল।

বিমানের রিয়াদ অফিস থেকে যাত্রীরা পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট ক্রয় করতে পারবেন বলে জানানো হয়।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.