যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্ক যাদুঘরের সামনে থাকা সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেন্টের মূর্তি বর্ণ বিদ্বেষের জেরে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। অনেক আগেই থেকে মূর্তিটি বর্ণ বৈষম্যের প্রতিক বলে অভিযোগ ছিলো।
সেন্ট্রাল পার্ক যাদুঘরের পশ্চিমদিকের প্রবেশদ্বারে ব্রোঞ্জের তৈরি মূর্তিটি অবস্থিত। ঘোড়ায় চড়া রুজভেল্টের পাশে একজন নেটিভ আমেরিকান আর ঘোড়ার পাশে একজন আফ্রিকান। মূর্তিটি ১৯৪০ সাল থেকেই জাতিগত বিদ্বেষের ইঙ্গিত দিয়ে আসছে।
একটি লিখিত বিবৃতিতে নিউ ইয়র্কের সিটি মেয়র বিল ডি ব্লেসিও বলেছেন, যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অফ ন্যাচরাল হিস্ট্রি থিওডোর রুজভেল্টের মূর্তিটি সরিয়ে ফেলছে কারণ এটি কৃষ্ণাঙ্গ এবং আদিবাসীদের স্পষ্টভাবে পরাধীন ও বর্ণগতভাবে নিকৃষ্ট বলে চিহ্নিত করে।
জাদুঘরের সভাপতি, অ্যালেন ফিউটার নিউইয়র্ক টাইমসকে বলেছেন জর্জ ফ্লোয়েড হত্যার পরে উদ্ভূত জাতিগত বিচারের জেরে এমন সিদ্বান্ত নেওয়া হয়েছে। তবে রুজভেল্টের মূর্তিটি কখন সরানো হবে এবং কোথায় যাবে তা নির্ধারণ করা হয়নি।
বিক্ষোভকারীরা ২০১৭ সালে মূর্তিটিকে লক্ষ্য করে লাল রঙ ছিটিয়ে দেয়।