লন্ডন ফেরত যাত্রীরা নিজ খরচে কোয়ারেন্টিনে থাকবেন

লন্ডন ফেরত যাত্রীদের নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেটে আটটি হোটেল ভাড়া করা হচ্ছে।
এরমধ্যে দুটি হোটেল ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

শুক্রবার থেকে এই নির্দেশনা কার্যকরের পর আগামী সোমবার লন্ডনিদের নিয়ে যুক্তরাজ্যের ফ্লাইট সিলেটে আসার কথা বলে জানান জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
যুক্তরাজ্য থেকে সিলেটে আসা প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়রেন্টিনের জন্য হোটেল স্টার স্পেসিফিক ও হোটেল হলি গেইট ভাড়া করা হয়েছে জানান তিনি।

এছাড়াও আরও ৬টি হোটেল চূড়ান্ত করা হবে।
একসঙ্গে ৬০০ জনকে কোয়ারেন্টিনে রাখার মতো বন্দোবস্ত করা হচ্ছে সিলেটে।
যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের এসব হোটেলে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে।
তবে যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যাপারে সিলেটের সিভিল সার্জন অফিসে কোনো লিখিত নির্দেশনা আসেনি শুক্রবার পর্যন্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.