১২ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জাপান

চীন ও সিঙ্গাপুরসহ ১২টি দেশের ওপর জারি ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে জাপান। স্থানীয় দৈনিক ইওমিউরির বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে চ্যানেল নিউজ এশিয়া। করোনার সংক্রমণ ঠেকাতে বেশিরভাগ দেশের ওপর জাপানের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে।

চীন ও সিঙ্গাপুর ছাড়াও তাইওয়ান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া ওপর জারি ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে জানিয়ে সরকারি পরিকল্পনার এ খবর দিয়েছে দৈনিক ইওমিউরি।

দৈনিকটি লিখেছে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখনও ১৫৯ দেশ ও অঞ্চলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া জাপান সরকার অপ্রয়োজনীয় ও জরুরি নয় এমন ভ্রমণ না করার পরামর্শ দেবে এসব দেশকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.