বিমানবন্দর থেকে চলবে ট্যাক্সি, ভাড়া ১০,০০০ টাকা

লকডাউনের মধ্যেই ১৯ মে থেকে ভারতের কয়েকটি নির্দিষ্ট রুটে ডোমেস্টিক ফ্লাইট শুরু হতে চলেছে। কিন্তু বিমান যাত্রীরা বাড়ি ফিরবেন কী করে তা নিয়ে আগাম চিন্তা ভাবনা করেই দিল্লি বিমান বন্দর থেকে বাস এবং ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তর প্রদেশ সরকার। তার জন্য যা ভাড়া দিতে হবে তা শুনে চমকে যেতে পারেন অনেকেই।

দিল্লি বিমান বন্দর থেকে নয়জা এবং গাজিয়াবাদ রুটে যে বাস এবং ট্যাক্সি চলবে সেগুলিতে চাপতে গেলে যাত্রীদের খরচ করতে হবে ১০,০০০ টাকা। উত্তর প্রদেশ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল ডিসট্যান্সিং মেনে কম যাত্রী নিয়ে চলবে বাসগুলি। তাই কিলোমিটার পিছু যাত্রীদের বেশি টাকা গুণতে হবে। প্রতিকিলোমিটারে বাড়তি ৪০ টাকা করে ভাড়া দিেত হবে যাত্রীদের। ২৫০ কিলোমিটার রাস্তায় জন্য গুণতে হবে ১০,০০০ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.