শাহজালাল বিমানবন্দরে ৩ বিশেষ ফ্লাইটের ওঠানামা

ঢাকায় আরও তিনটে বিশেষ ফ্লাইটে প্রায় হাজার খানেক যাত্রী আসা-যাওয়া করেছে। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজ, ইতিহাদ ও এয়ারইন্ডিয়ার বিশেষ ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে ঢাকা থেকে যুক্তরাজ্য, আবুধাবি ও ভারতের নাগরিকরা ফিরে গেছেন। একইভাবে ওসব দেশ থেকে ঢাকায় ফিরেছেন বেশ কিছু বাংলাদেশী নাগরিক।

বেবিচক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট সকালে ঢাকায় আসে। তাতে কোন যাত্রী ছিল না। বিকেলে ওই ফ্লাইটেই ঢাকা থেকে ফিরে গেছেন ২৩৪ ব্রিটিশ নাগরিক। যাদের একটা অংশ ছিল সিলেট থেকে আসা বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদেরকে সিলেট থেকে ঢাকায় আনা হয়।

এদিকে ইত্তিহাদের একটি স্পেশাল ফ্লাইটে আবুধাবি থেকে দেশে ফিরেন দুই শতাধিক বাংলাদেশী। ওই ফ্লাইটে ঢাকা থেকে যাত্রীশূন্য অবস্থায় ফিরে গেছেন। একই দিন ভারত থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যোগে ঢাকায় ফিরেছেন ১২২ বাংলাদেশী। যাওয়ার সময় ওই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন ১৬৭ ভারতীয় নাগরিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.