যুক্তরাজ্য থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

এভিয়েশন নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউনে আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি যাত্রী শনিবার রাত ১টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছেন।

লন্ডনে আটকে পড়া ১৫৭ যাত্রী নিয়ে শনিবার রাত পৌনে ১টায় বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় অবতরণের বিষয়টি নিশ্চিত করেন, বাংলাদেশ বিমান ডিজিএম জনসংযোগ তাহেরা খন্দকার।

দেশে ফেরা এসব যাত্রী কেউই করোনা আক্রান্ত নন মর্মে, সে দেশের স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। ফ্লাইট থেকে নামার পর সবার স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় বলে রোববার জানিয়েছে, বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এর আগে গত শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমে যায়। ওই বিমানেই লন্ডন থেকে ১৫৭ বাংলাদেশি যাত্রী নিয়ে ঢাকায় পৌছেন বিমানের এ বিশেষ ফ্লাইট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.