চীনের রাজধানী বেইজিং এ নতুন করে যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, নগরীর মাছ-মাংস আর শাক-সব্জির এক পাইকারী বাজারকে করোনার উৎস বলে সন্দেহ করা হচ্ছে ।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, যে চপিং বোর্ডে শিনফাডি মার্কেটে স্যামন মাছ কাটা হয় , সেখানে প্রথম এই ভাইরাস পাওয়া যায়। এর ফলে স্যামন মাছ নিয়ে চীনে আতংক ছড়িয়ে পড়েছে।
সুপারমার্কেটগুলো তাদের তাক থেকে স্যামন মাছ সরিয়ে ফেলেছে। রেস্টুরেন্টে স্যামন মাছের বিক্রি বন্ধ হয়ে গেছে। স্যামন মাছের আমদানি বন্ধ হয়ে গেছে ইউরোপ থেকে।
চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলছে, স্যামন মাছ থেকে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে, এমন সম্ভাবনা তারা দেখছে না।
সূত্র: বিবিসি বাংলা