ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ বিমান চলাচলে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস পরিস্তিতিতে লকডাউনে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিশেষ বিমান পরিচালনা করছিল এয়ার ইন্ডিয়া। ট্রাম্প প্রশাসন এবার সেইসব বিমান চলাচলের ওপরে বিধিনিষেধ আরোপ করল।

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত দুদেশের বিমান চলাচল সংক্রান্ত নিয়ম কানুন মানছে না। বরং অসত্ উপায় অবলম্বন করে বিমান চালাচ্ছে। প্রসঙ্গগত, করোনার কারণে বিমান চলাচল বন্ধ হওয়ার পর বিশেষ বিমানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের দেশে ফেরাচ্ছিল এয়ার ইন্ডিয়া।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বিমান আসা যাওয়া বন্ধ করেছে ভারত। এতে মার্কিন বিমান পরিবহণ সংস্থাগুলো প্রবল ক্ষতির মুখে পড়েছে। তাতেই খেপেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, মর্কিন যুক্তরাষ্ট্রে বিমান চালাতে গেলে ভারতকে বিশেষ অনুমতি নিতে হবে। এতে মার্কিন বিমান পরিবহণ মন্ত্রক ওইসব বিমান দুদেশের চুক্তি মানছে কিনা তা খতিয়ে দেখতে পারবে। পাশাপাশি মার্কিন বিমান ভারতে চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ দিল্লি আরোপ করেছে তা তুলে নিলে ভেবে দেখতে পারে মার্কিন প্রশাসন।

মার্কিন যুক্তরাষ্ট্র চিনের বিশেষ বিমান ওঠানামার ওপরেও বিধিনিষেধ আরোপ করেছে। কারণ তার আগেই চিন সরকার মার্কিন বিমান ওঠানামা বন্ধ করেছিল।

গত ১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, চিন সরকার যদি মার্কিন বিমান সেদেশে ওঠানামা করতে দেয় তাহলে তারাও সাপ্তাহে ৪টে চিনা বিমান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলাচল করতে দেবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.